এজাজ বললেন, বিখ্যাত হতে পারিনি, ফারুক বললেন, নিজেকে বিখ্যাত মনে করি

সম্প্রতি একটি ভার্চ্যুয়ালি আড্ডায় মিলেছিলেন হুমায়ূন আহমেদের নাটকের তিন চরিত্র। ‘তারা তিনজন’ খ্যাত অভিনেতা ফারুক আহমেদ, এজাজুল ইসলাম ও স্বাধীন খসরু। যাঁদের বেশ কয়েকটি নাটকে দেখা গেছে। দর্শকদের কাছেও তাঁদের আলাদা পরিচিতি আছে। তবে একসঙ্গে তাঁদের তেমন একটা দেখা যায় না। অনেক দিন পর এক আড্ডা দিলেন তাঁরা।

অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এই অভিনয়শিল্পীরা। সেখানে তারকা হয়েও জনপ্রিয় বা বিখ্যাত শব্দকে কীভাবে দেখেন, সেটা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা এজাজ বলেন, ‘আমি মনে করি ফেমাস শব্দটা অনেক বড়। বিখ্যাত হওয়া অনেক বড় বিষয়, কাজ। আমার ধারণা, আমি বিখ্যাত হতে পারিনি। তবে বিখ্যাত হওয়ার স্বপ্ন আমার নেই। আমি অভিনয় করে আনন্দ পাই, রোগীর সুস্থ হওয়া দেখলে শান্তি পাই। আমাকে অনেক বড় কিছু হতে হবে, সারা দেশের মানুষ আমাকে নিয়ে হইহই করবে, এত বড় স্বপ্ন দেখার সাহস আমার নেই।’

Table of Contents

বিনোদন

Related Posts