এবার ঈদে কিশোর–কিশোরীদের পোশাকে দেখা যাবে আরামদায়ক নকশা। মডেল: তানজীম, রয়িতা, দিয়া, মিমি ও দিব্য। পোশাক: গরুর ঘাস,লা রিভ, কে ক্র্যাফট ও ক্লাব হাউস,সাজ: অরা বিউটি লাউঞ্জ, স্থান কৃতজ্ঞতা: দ্য বাবলসছবি: সুমন ইউসুফ
নতুন পোশাক আর সাজ নিয়ে উচ্ছ্বাসটা কিশোরদের মধ্যেই বেশি দেখা যায়। সদ্য শৈশব পেরোনো কিশোর-কিশোরীরা ফ্যাশন নিয়ে বেশ সচেতন। পোশাক নির্বাচনে নির্দিষ্ট ট্রেন্ডের পাশাপাশি স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত পছন্দকেও প্রাধান্য দিয়ে থাকে তাঁরা। এবার চৈত্রের মাঝামাঝিতে ঈদ। আবহাওয়ার কথা মাথায় রেখে এ কারণে ঈদপোশাকের ডিজাইনেও এসেছে আরামদায়ক ও হালকা কাপড়ের ব্যবহার।