বিসিআইসিতে বড় নিয়োগ, পদ ৬৮৯

বিসিআইসির ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (টিআইসিআই) ব্যবস্থাপনায় প্রশিক্ষণের জন্য ৬৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নাম শিক্ষানবিশ গ্রেড-২। এটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। দেশ-বিদেশে ভারী শিল্পপ্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে এ নিয়োগ দেবে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই)। শিক্ষানবিশ গ্রেড-২ পদের নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। ইতিপূর্বে ২২.০১.২০২৫ তারিখের স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সব প্রার্থী আবেদন করেছেন, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই। আবেদন শুরু ২৪ মার্চ থেকে।

পদের নাম ও পদসংখ্যা—

১.

শিক্ষানবিশ গ্রেড-২ (অপারেটর)

পদসংখ্যা: ২৪৯ জন

মাসিক ভাতা: উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫০০/- (তিন হাজার পাঁচ শ)

আবেদনের বয়স: ২৬.০১.২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ২৩ এবং সর্বনিম্ন ১৮ বছর।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি (পদার্থবিদ্যা, রসায়ন, গণিত) এবং এইচএসসি (পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতসহ) উভয় পরীক্ষায় প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ অথবা স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) [(কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স/ইলেকট্রনিক কন্ট্রোল ও কমিউনিকেশন)]–এ কমপক্ষে জিপিএ ৩.০।

Table of Contents

বিনোদন

Related Posts