করোনার সময়ে একটি দলকে চারের পরিবর্তে সর্বোচ্চ পাঁচজন বদলি খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ দেওয়া হয়। ফুটবলের আইন নিয়ন্ত্রণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এই নিয়ম অনুমোদন করার পর ২০২১ সালে তা স্থায়ীভাবে কার্যকর করে ফিফা।
কিন্তু আজ কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পাঁচ নয়, সাত বদলি নামিয়েছে ব্রাজিল। এ নিয়ে তাই প্রশ্ন উঠেছে—তাহলে কি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ফিফার নিয়ম ভেঙে অতিরিক্ত দুই বদলি খেলোয়াড় মাঠে নামিয়েছেন?
উত্তর হচ্ছে ‘না’। দরিভাল নিয়মের মধ্যে থেকেই বেঞ্চে থাকা সাতজনকে খেলিয়েছেন।