সস্তায় গরুর মাংস রপ্তানি করতে চেয়েছিল ব্রাজিল, না আসার কারণ জানালেন রাষ্ট্রদূত

বাংলাদেশে অনেক সস্তায় গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছিল ব্রাজিল; কিন্তু সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে আমলাতান্ত্রিক জটিলতা ও প্রয়োজনীয় সনদ (সার্টিফিকেশন) না পাওয়ার কারণে ব্রাজিল আর শেষ পর্যন্ত বাংলাদেশে গরুর মাংস রপ্তানি করতে পারেনি বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। আজ বুধবার রাজধানীর বারিধারায় অবস্থিত একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ […]

করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার সুপারিশ

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য বার্ষিক করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকার প্রস্তাব করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। এ ছাড়া প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে করপোরেট কর শর্তহীনভাবে ২৫ শতাংশ এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে তা ২০ শতাংশ করার প্রস্তাব করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক্‌–বাজেট আলোচনায় বিসিআইয়ের পক্ষ থেকে এই সুপারিশ করা হয়। বিসিআইয়ের প্রতিনিধিদলের […]

জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে দ্রুত চুক্তি হতে পারে: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে শিগগিরই জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে একটি চুক্তি বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মস্কো যদি সীমিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে, তবে ইউক্রেন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলেও হুঁশিয়ার করেছেন জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্‌বিতণ্ডার পর গতকাল বুধবার প্রথমবারের মতো দুই […]

দ্রুত বুড়িয়ে যাওয়াসহ সুনিতা ও বুচের শরীরে কী কী প্রভাব পড়তে পারে

মহাকাশে সময় কাটানো ও পৃথিবী নামক গ্রহের অতুলনীয় দৃশ্য দেখাটা আমাদের অনেকের কাছে স্বপ্নের মতো। মানব শরীর সাধারণত পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে কাজ করে অভ্যস্ত। সুতরাং মহাকাশে ভরহীন অবস্থায় সময় কাটানো শেষে পৃথিবীতে ফেরার পর নভোচারীর শরীর পুরোপুরি সেরে উঠতে কয়েক বছর লেগে যেতে পারে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর ৯ […]

খিলক্ষেতের ভুক্তভোগী শিশুটির ফরেনসিক পরীক্ষায় নির্যাতনের আলামত পাওয়া গেছে

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগের ঘটনায় ভুক্তভোগী শিশুটিকে নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) চিকিৎসক। ছয় বছরের মেয়েশিশুটিকে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওসিসির সমন্বয়ক চিকিৎসক সাবিনা ইয়াসমিন আজ বুধবার প্রথম আলোকে বলেন, ফরেনসিক পরীক্ষায় প্রাথমিকভাবে শিশুটিকে নির্যাতনের আলামত পাওয়া গেছে। এদিকে শিশুটিকে ধর্ষণের […]

মাছ ব্যবসায়ী পরিচয়ে সিদ্ধিরগঞ্জে বাসা ভাড়া নেন আরসার প্রধান আতাউল্লাহ, হতবাক প্রতিবেশীরা

চট্টগ্রামের মাছ ব্যবসায়ী পরিচয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহযোগীদের নিয়ে বসবাস করছিলেন রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী। চিকিৎসার জন্য থাকার কথা বলে গত নভেম্বরে ভূমি পল্লী আবাসিক এলাকার ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়। ফ্ল্যাটটি থেকে আতাউল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তারের পর বিস্ময় প্রকাশ করেছেন একই ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা। গত সোমবার […]

তারাবিহ পড়তে মসজিদে ঘরের পুরুষ সদস্যরা, নারীদের জিম্মি করে ডাকাতি

চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বাড়িতে তারাবিহর নামাজ চলার সময় ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময় বাড়ির পুরুষ সদস্যরা মসজিদে ছিলেন। সশস্ত্র ব্যক্তিরা ঘরে ঢুকে বাড়ির নারীদের জিম্মি করে সোনা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। গতকাল বুধবার রাত আটটায় উপজেলার মিঠানালা ইউনিয়নের মিঠানলা গ্রামে জাহেদ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, এটি ডাকাতি নয়, […]

আদালত বললেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামির কাছে কোনো নারী ও শিশু নিরাপদ নয়

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, সাত বছরের শিশুকে আসামি হাত–পা বেঁধে, মুখে কাপড় গুঁজে দিয়ে, ঘাড় মটকে, পৈশাচিকভাবে ধর্ষণ ও হত্যা করে।

গাজায় ইসরায়েলের নৃশংসতা যুদ্ধাপরাধ, আমেরিকার ভূমিকা আরও ন্যক্কারজনক: বাংলাদেশ খেলাফত মজলিস

খেলাফত মজলিসের নেতারা বলেছেন, নির্বিচার বোমাবর্ষণ, হাসপাতাল ও স্কুলে হামলা, খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া—এ সবই গণহত্যার সুস্পষ্ট প্রমাণ। এ ক্ষেত্রে বিশ্বমোড়ল আমেরিকার